Header Ads

ছোট বেলা থেকেই বয়স্ক চরিত্রে অভিনয় করতেন আবুল হায়াত

বর্তমানে বাংলাদেশের ট্রল বলতেই যার চেহারা চোখের সামনে সবার আগে ভেসে ওঠে তার নাম হল আবুল হায়াত। সবাই যাকে ট্রল জগতের শাকিব খান বলে জানেন। কিন্তু নিজেকে ট্রলের শাকিব খান মনে না করে ছোট পর্দার শাকিব খান মনে করেন তিনি। তিনি আরও মনে করেন বর্তমানে বয়স্ক চরিত্রে অভিনয় করার মত তার বিকল্প আর একজনও নেই। এমনকি আগামী একশ বছরেও কেউ হতে পারবে না।


ছোট বেলা থেকেই তিনি বয়স্ক চরিত্রে অভিনয় করতেন। মাথায় চুল না থাকা প্রসঙ্গে কথা উঠলে এক গাল হেসে তিনি বলেন, “তোমাদের জেনারেশনের এই এক সমস্যা, তোমরা কেবল শোরুম দেখেই লাফাও, গোডাউন দেখো না”।

No comments

Powered by Blogger.